‘বিমান দুর্ঘটনায় নিহত যাত্রীদের বীমার টাকা না দেওয়ার সুযোগ নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৮, ১৭:১২আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৭:১২

বিমান দুর্ঘটনায় নিহত যাত্রীদের বীমা কোম্পানি নিয়মানুযায়ী তাদের প্রাপ্ত টাকা পরিশোধ করবে। এটা না দেওয়ার কোনও সুযোগ নেই বলে জানিয়েছেন মেঘনা লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকালে ‘বীমা’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মেঘনা লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ তিনি বলেন, ‘আসলে বীমা শিল্পের একটি নিয়মনীতি আছে। যেহেতু বিমানে যাত্রী যারা মারা গেছেন তাদের ইনস্যুরেন্স আছে অর্থাৎ একটা ইন্টারন্যাশনাল ডকুমেন্ট নিয়ম অনুযায়ী কোম্পানি তাদের বীমাটা নিয়েছে। ইউএস বাংলা, তারা একটি চুক্তি করেছে একটি বীমা কোম্পানির সঙ্গে। বীমা কোম্পানির চুক্তি অনুযায়ী শতভাগ ক্ষতিপূরণ পাবেন।’

আবার যারা এই বীমাটা করেছে তারা আবার বিদেশি রি-ইনস্যুরেন্স কোম্পানির সঙ্গে রি-ইনস্যুরেন্স করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তার সঙ্গে ব্রিটেন হোক বা অন্য কোনও বড় কোম্পানির সঙ্গে রি-ইনস্যুরেন্স হয়েছে। যার ফলে বাংলাদেশি বীমা কোম্পানিগুলো নিয়মকানুন মেনেই ক্ষতিপূরণ দেবে।’

রাজধানীর শুক্রাবাদের বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

মাহমুদুল হকের সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স লিমিটেডের উপদেষ্টা চেয়ারম্যান নাসির এ চৌধুরী, গার্ডিয়ান ইনস্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল আলম, আইনজীবী ফাহরিয়া ফেরদৌস, বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ এবং বাংলা ট্রিবিউনের সাংবাদিক গোলাম মওলা।

/আরএআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী