পাইলট আবিদ সুলতানের স্ত্রী নিউরোসায়েন্সের আইসিইউতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৮, ১৬:৩২আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৭:৫৮

ইউএস-বাংলার বিধ্বস্ত বিমান নেপালে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানার মাথার ডান পাশে রক্ত জমাট বাঁধার পর জরুরি অপারেশন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে তার অপারেশন করা হয়। এরপর অবজারভেশনের জন্য তাকে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত ডাক্তাররা বলছেন, ‘অপারেশন সাকসেসফুল হলেও তিনি শঙ্কামুক্ত নন।’

হাসপাতালটিতে উপস্থিত ছিলেন আফসানার স্বজন শামীমা নার্গিস। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত কয়েকদিন যাবৎ ভালোই ছিলেন। কিন্তু আজ ভোরে আমাকে তার বোন ফোন করে দ্রুত বাসায় যেতে বললেন। বাসায় যাওয়ার পর তিনি বললেন, আফসানা কথা বলতে পারছেন না, হাত-পা নেতিয়ে পড়েছে। আমরা তাকে নিয়ে উত্তরার একটি ক্লিনিকে নিয়ে যাই। সেখানে ডাক্তার বলেন নিউরোসায়েন্সে নিতে। পরে সকাল ৮টার দিকে এখানে আনি। সঙ্গে সঙ্গে ডাক্তাররা বোর্ড গঠন করে সাড়ে নয়টার দিকে অপারেশন করেন। ডাক্তার এখন বলছেন, তিনি ভালো আছেন।’ 

নিউরোসায়েন্স হাসপাতালের ডাক্তার শিরাজী শফিকুল ইসলামের নেতৃত্বে আফসানার অপারেশন করানো হয়েছে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে রোগীকে এখানে আনা হয়। পরে দ্রুত তার সিটি স্ক্যান করি। দেখি তার মাথার ডান পাশে রক্ত জমে গেছে। সঙ্গে সঙ্গে রক্ত সঞ্চালন করানোর জন্য অপারেশন করি। একঘণ্টায় অপারেশন শেষ হয়। তাকে আইসিইউতে রাখা হয়েছে অবজারভেশনের জন্য। তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন। আগামী এক সপ্তাহ তাকে অবজারভেশনে রাখতে হবে। তিনি ধীরে ধীরে আরও ঝুঁকিমুক্ত হবেন বলে আশা করছি।’

/আরএআর/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
গতকাল থেকে আমরা লাশের হিসাব পাইনি: নাসীরুদ্দীন পাটোয়ারী
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী