অসুস্থ, তাই আদালতে নেওয়া হচ্ছে না খালেদা জিয়াকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৮, ১১:৪৮আপডেট : ২৮ মার্চ ২০১৮, ১১:৫৭

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে হাজির করা হচ্ছে না। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আবদুল্লাহ মিয়া এই তথ্য জানিয়েছেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক উপস্থিতের দিন ধার্য ছিল আজ বুধবার। এজন্য তাকে আদালতে হাজির করার নির্দেশ ছিল। তাকে আদালতে হাজির করতে কারাগারে প্রোডাকশন ওয়ারেন্টও পাঠানো হয়েছিল।

গত ১৩ মার্চ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ২৮ মার্চ কারাগার থেকে বিশেষ আদালতে হাজিরের নির্দেশ দিয়েছিলেন বকশী বাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ জজ ৫ নম্বর আদালতের বিচারক ড. আক্তারুজ্জামান।

খালেদা জিয়ার আরেক আইনজীবী সানাউল্লাহ মিয়া এর আগে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খালেদা জিয়াকে আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট কারাগারে পাঠানো হয়েছে। সেক্ষেত্রে কারা কর্তৃপক্ষ জানে খালেদা জিয়াকে হাজির করবে কিনা। আজকে যুক্তি উপস্থাপন জন্য দিন ধার্য আছে তাই যুক্তি উপস্থাপন জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি।’

এদিকে, কুমিল্লায় নাশকতা মামলায় খালেদা জিয়াকে আদালতের হাজিরের কথা রয়েছে। গত ১২ মার্চ কুমিল্লার ৫ নম্বর আমলী আদালতের দায়িতপ্রাপ্ত বিচারক মো. মুস্তাইন বিল্লাহ ২৮ মার্চ খালেদাকে হাজির করতে আদেশ দেন।

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে চৌদ্দগ্রাম উপজেলায় হরতাল-অবরোধের সময় কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা মারলে ৮ জনের মৃত্যু হয়। এ অভিযোগে দায়ের করা মামলায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বিএনপি-জামায়াতের ৫৬ জনের নাম উল্লেখ করে, আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি দেখিয়ে মামলা করেন। 

আরও পড়ুন:

দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে আদালতে হাজিরার দিন আজ

 

 

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম