মুচলেকা দিয়ে এক বছর সময় পেলো বিজিএমইএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৮, ০৯:৩৪আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ০৯:৫০

বিজিএমইএ ভবন (ছবি- নাসিরুল ইসলাম) পরবর্তীতে আর সময় চাইবে না-এই শর্তে মুচলেকা দিয়ে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) ভবন ভাঙতে একবছর সময় দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বিজিএমইএ’র পক্ষে মুচলেকা জমা দেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম। এছাড়াও এ মামলার অ্যামিকাস কিউরি (আদালত বন্ধু) হিসেবে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

পরে ইমতিয়াজ মইনুল ইসলাম বলেন, ‘আদালত আমাদের মুচলেকা গ্রহণ করেছেন। একইসঙ্গে ভবন ভাঙতে আমাদেরকে ২০১৯ সালের ১২ এপ্রিল পর্যন্ত ১ বছর ১০ দিন সময় দিয়েছেন।’

এর আগে বিজিএমইএ গত ২৮ মার্চ আদালতে মুচলেকা জমা দেন। এতে কয়েকটি বিষয় বিশেষ করে পরবর্তীতে আর সময় না চাওয়ার শর্ত স্পষ্ট না থাকায় মুচলেকাটি সংশোধন করে পুনরায় জমার নির্দেশ দেন। একইসঙ্গে সোমবার (২ এপ্রিল) আদেশের দিন নির্ধারণ করেন আদালত।

এর আগে ২৭ মার্চ বিজিএমইএ’র আবেদনের ওপর শুনানি শেষ করেন আপিল বিভাগ। শুনানিতে আদালত বিজিএমইএ’র ভবন ভাঙতে বারবার সময় না চাওয়ার শর্তে একটি মুচলেকা জমা দিতে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে আদালতে ২৮ মার্চ মুচলেকা জমা দেয়। কিন্তু তা সংশোধন করে পুনরায় সোমবার (২ এপ্রিল) মুচলেকা দিতে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৫ মার্চ আপিল বিভাগ বিজিএমইএ ভবন অবিলম্বে ভেঙে ফেলতে রায় পুনর্বিবেচনা চেয়ে (রিভিউ) করা আবেদন খারিজ করে দেন। তখন ভবন ভাঙতে কত দিন সময় লাগবে, তা জানিয়ে আবেদন করতে নির্দেশ দিয়েছিলেন আদালত। পরে বিজিএমইএ কর্তৃপক্ষ ভবন সরাতে তিন বছর সময় চেয়ে আবেদন করেন।

ওই আবেদনের শুনানি নিয়ে ২০১৭ সালের ৮ এপ্রিল বিজিএমইএ’র ভবনটি ভাঙতে এর কর্তৃপক্ষকে সাত মাস সময় দিয়েছিলেন আপিল বিভাগ। এরপরেও বিজিএমইএ’র পুনরায় ছয় মাস সময়ের আবেদন করেন। গত বছরের ৩ ডিসেম্বর আদালত এ আদেশ দেন। চলতি বছরের ২৫ মার্চ তারা পুনরায় এক বছর সময় চেয়ে আবেদন করে।

 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান