কোটা সংস্কার আন্দোলন: গোলাপ না নিয়ে পিছু হটলো পুলিশ

ঢাবি প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৮, ১৯:২০আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১৯:২৫

কোটা সংস্কারের দাবিতে রাজধানী শাহবাগে জড়ো হয়েছেন হাজার হাজার চাকরিপ্রার্থী। অন্যদিনের মতো পুলিশের বাধারও সম্মুখীন হয় তারা। আন্দোলনরত চাকরিপ্রার্থীরা পুলিশ যেন ‘গলাটিপে’ না ধরে সেজন্য ‘ভাই বলে ডেকে’ খাতির করার চেষ্টা করেন। তখন পুলিশ একটু নরম হয়ে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের অবস্থানকে কেন্দ্র করে একপাশে অবস্থান নেয়। এরপর আন্দোলনকারীদের দৃষ্টি পড়ে শাহবাগের ফুলের দোকানে। সঙ্গে সঙ্গেই তারা লাল গোলাপ হাতে তুলে পুলিশকে শুভেচ্ছা জানাতে এগিয়ে যান। তখন পুলিশ লাল গোলাপ না নিয়ে রাস্তা থেকে সরে দাঁড়ায়।

আন্দোলনকারীরা পুলিশের প্রতি গোলাপ তুলে দিচ্ছেন এ সংবাদ লেখা পর্যন্ত আন্দোলনকারীরা শাহবাগ মোড়ের রাস্তা অবরোধ করে রেখেছেন। একই সঙ্গে ‘কোটা সংস্কার চাই’ স্লোগান দিয়ে আওয়াজ তুলছেন, সঙ্গে চলছে দেশাত্মবোধক গান। এছাড়া ‘বঙ্গবন্ধুর বাংলায়, কোটা বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগানও দিচ্ছেন।

এর আগে, বিকাল তিনটা থেকে প্রায় তিন হাজার চাকরিপ্রার্থী শাহবাগ মোড়ের রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ফলে শাহবাগের সব সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এদিকে গাড়ি চলাচল করতে না পারায় বিপাকে পড়ছেন হাজারও যাত্রী।

গোলাপ হাতে আন্দোলনকারীরা পুলিশের বাধার বিষয়ে জানতে চাইলে আন্দোলনকারী ফারুক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা প্রথমে পুলিশকে ভাই সম্বোধন করি। কিন্তু তারপরও পুলিশ আমাদের আটকে রাখে। পরে বিশৃঙ্খলা না করে আমরা পুলিশকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গেলে পুলিশ রাস্তা থেকে সরে দাঁড়ায়।’ 

আরও পড়ুন: শাহবাগ মোড়ে কোটা সংস্কারের দাবিতে অবস্থান

গোলাপ হাতে আন্দোলনকারীরা ধানমন্ডি জোনের এডিসি আবদুল্লাহিল কাফি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আন্দোলনকারীদের সঙ্গে কোনোধরনের বিরোধপূর্ণ আচরণ করিনি। তাদের রাস্তা থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করলেও তারা শোনেনি। তাই আমরা তাদের থেকে দূরে অবস্থান করছি।’

/এসআইআর /আরএআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী