রাজধানীর গুলশান-২ ডিসিসি মার্কেটে আমিন জুয়েলার্সের ছাদ কেটে চুরি যাওয়া স্বর্ণ ও টাকাসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ এপ্রিল) থেকে বুধবার (১৮ এপ্রিল) সকাল পর্যন্ত গোপালগঞ্জ, চাঁদপুর ও মাওয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সোবহান, জানু বেগম, বুলবুল আহমেদ ওরফে বেলাল ও তার স্ত্রী।
বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান (মিডিয়া) বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, অভিযানে এখন পর্যন্ত ৪৯৮ ভরি স্বর্ণ এবং নগদ ২০ লাখ টাকাসহ তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয় আজ দুপুর ২টার দিকে গুলশান থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুন:
গুলশানে আমিন জুয়েলার্সের শোরুমের ছাদ কেটে চুরি








