মিরপুরে গ্যাস বিস্ফোরণে শিশুর মৃত্যু, মা-বাবা গুরুতর দগ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৮, ০২:০৯আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ১৪:১৩

বিস্ফোরণ রাজধানীর মিরপুরে একটি ভবনে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে সাত মাসের এক শিশু মারা গেছে। গুরুতর দগ্ধ হয়েছে তামীম নামের ওই শিশুর বাবা মানিক (৩৫) ও মা মিনা (২৮)। তাদের দুজনের শরীরের ৮০ ভাগের বেশি পুড়ে গেছে।
দগ্ধ অবস্থায় শিশু তামিমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় তাকে মৃত ঘোষণা করেন। 
মিরপুর ১১ নম্বরের ৩ নম্বর সড়কের একটি পাঁচতলা ভবনের নিচতলায় মঙ্গলবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ইন্সপেক্টর মিজানুর রহমান বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনে ছিদ্র থাকায় এই বিস্ফোরণ হয়েছে।
দগ্ধ তিনজনকে প্রথমে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দায়িত্বরত চিকিৎসক জানান, মানিক ও মিনার শরীরের ৮০ শতাংশের বেশি দগ্ধ হয়েছে।

/আরজে/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি