ফাহিম মাসরুরের বিরুদ্ধে যে অভিযোগে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৮, ১৪:৪৫আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ১৬:৩২

ফাহিম মাসরুর (ছবি- ফাহিম মাসরুরের ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক সভাপতি ফাহিম মাসরুরের বিরুদ্ধে মামলা করা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইন ২০০৬ (সংশোধনী ২০১৩)-এর ৫৭ ধারায়। মামলার এজাহারে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনের নামে উসকানিমূলকভবে মিথ্যা ও অপমানমূলক স্ট্যাটাস ও তথ্য আপলোড করে অপপ্রচরের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ দেশে অরজক পরিস্থিতি ও অস্থিতিশীল অবস্থা তৈরির অভিযোগ আনা হয়েছে।
আজ বুধবার (২৫ এপ্রিল) সকালে কাওরান বাজারের বিডিবিএল ভবনে নিজ অফিস থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ফাহিমকে গ্রেফতার করে। এর আগে, রবিবার (২২ এপ্রিল) কাফরুল থানায় তার বিরুদ্ধে আইসিটি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়। মামলার বাদী ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. আল সাদিক।
মামলার এজাহারে বলা হয়, ফাহিম মাসরুর তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর ছবির ব্যাঙ্গাত্মক কার্টুন আপলোড ও শেয়ারসহ উসকানিমূলকভাবে মিথ্যা ও অপমানমূলক স্ট্যাটাস ও তথ্য আপলোড করেন। এই অপপ্রচারের মাধ্যমে ফাহিম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ দেশে অরাজক পরিস্থিতি ও অস্থিতিশীল অবস্থা তৈরি করেছেন এবং তিনি একই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন।
ফাহিম মাসরুরের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারের কপি বাদী মো. আল সাদিক এজাহারে আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মিথ্যা, মানহানিকর, আইনশৃঙ্খলার অবনতি সৃষ্টিকারী এবং রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্নকারী এ ধরনের তথ্য ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে উসকানি প্রদান করে; যা সংগঠন, রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।
মামলার এজাহারের সঙ্গে ফাহিম মাসরুরের বিভিন্ন ফেসবুক পোস্টের সংক্ষিপ্ত বিবরণ এবং এগুলোর স্ক্রিনশট সংযুক্ত করা হয়েছে। এর মধ্যে ১, ২ ও ৪ নম্বর স্ক্রিনশটে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন, ৫ নম্বর স্ক্রিনশটে প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে ব্যাঙ্গ, ৬ নম্বর স্ক্রিনশটে ‘চাকরি দে… নইলে উন্নয়নে খাবো’, ৭ নম্বর স্ক্রিনশটে ‘আজকাল যে দামে প্রশ্নপত্র বাজারে কিনতে পাওয়া যায়, তার…’— এ ধরনের বিভিন্ন কথা বলা হয়েছে বলে এজাহারে উল্লেখ আছে।
ফাহিম মাসরুর দেশের চাকরি বিষয়ক ওয়েবসাইট বিডিজবস ডটকম ও ই-কমার্স মার্কেটপ্লেস আজকের ডিলের প্রধান নির্বাহী। এসএমই (SME) ফাউন্ডেশন আয়োজিত ২০১৮ সালে জন্য বর্ষসেরা উদ্যোক্তা (মাঝারি প্রতিষ্ঠান, সার্ভিস ক্যাটাগরি) হিসেবেও পুরস্কার পেয়েছেন তিনি। গত ৪ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তিনি এই পুরস্কার নেন। এছাড়া, বেসিসের সদ্যনির্বাচিত কমিটিতে তিনি পরিচালক নির্বাচিত হয়েছেন।

/এনএল/ইউআই/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি