বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ উপলক্ষে বায়তুল মোকাররমে দোয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০১৮, ২০:০৩আপডেট : ১০ মে ২০১৮, ২০:০৭

লঞ্চিং প্যাডে উৎক্ষেপণের অপেক্ষায় স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ মে) জোহরের নামাজে এই দোয়া করা হয়।  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান। এসময় বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের উৎক্ষেপণ প্রক্রিয়া যাতে সফলভাবে সম্পন্ন হয়, সেজন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বঙ্গবন্ধু -১ স্যাটেলাইটের  সফল উৎক্ষেপণের মাধ্যমে যোগাযোগ প্রযুক্তি খাতে দেশের ভাবমূর্তি যেন আরও উজ্জ্বল হয়, সেজন্যও আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। এছাড়া, মোনাজাতে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়। দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেও দোয়া করা হয়। মোনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: 
বঙ্গবন্ধু স্যাটেলাইট: যেভাবে স্পেসএক্স’র সর্বাধুনিক রকেট পেলো বাংলাদেশ
আমরাই একদিন স্যাটেলাইট বানাবো: পলক

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী