সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা ট্রিবিউনের কর্মকর্তার ময়নাতদন্ত সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৮, ১৫:৪২আপডেট : ১৭ মে ২০১৮, ১৮:৪৫

নাজিম-উদ্দিন রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের ওপরে বাসের ধাক্কায়  নিহত ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তা নাজিম উদ্দিনের (৩২) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালে থাকা তার স্বজনরা জানিয়েছেন বিকাল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদে প্রথম নামাজে জানাজা শেষে তার লাশ ঢাকা ট্রিবিউন অফিসে নেওয়া হবে। সেখান থেকে রাজধানীর শ্যামপুরে তার শ্বশুর বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে ভোলায় তার গ্রামের বাড়িতে নেওয়া হবে।

এদিকে নাজিমের মৃত্যুর খবর শুনে ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন।

বৃহস্পতিবার (১৭ মে) সকাল পৌনে ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় নাজিম উদ্দিন নিহত হন।তিনি ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন।

নাজিম উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. রাসেল জানান, যাত্রাবাড়ীর শনির আখড়া থেকে মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন নাজিম উদ্দিন। তার পেছনে একটি পরিবহনের বাস ছিল। ফ্লাইওভারের ওপরে এক লেনের রাস্তা হলেও ওই বাসটি মোটরসাইকেলটিকে ওভারটেক করার চেষ্টা করছিল। একপর্যায়ে বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে পড়ে গিয়ে চালক নাজিম উদ্দিন গুরুতর আহত হন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে নাজিম উদ্দিনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় ঢাকা ট্রিবিউনের কর্মকর্তার মৃত্যু

/টিওয়াই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান