তিন মামলায় জামিন আবেদনের অনুমতি পেলেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৮, ১২:০৭আপডেট : ২০ মে ২০১৮, ১২:১৭

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কুমিল্লা ও নড়াইলের তিন মামলায় জামিন আবেদন করার অনুমতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ অনুমতি দেন।

এই তিন মামলার মধ্যে কুমিল্লায় দু’টি এবং নড়াইলের একটি। একইসঙ্গে এ তিন মামলার জামিন আবেদন অ্যাফিডেবিট আকারে সংশ্লিষ্ট বেঞ্চে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালতে জামিন আবেদনের অনুমতি চেয়ে আবেদন করেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাসুদ রানা।

পরে খন্দকার মাহবুব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হত্যা ও গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে কুমিল্লায় দু’টি মামলা এবং মানহানির অভিযোগে নড়াইলের একটি মামলায় হাইকোর্টে জামিন আবেদন করার অনুমতি চেয়ে আমরা আবেদন করি। আদালত আমাদের আবেদন মঞ্জুর করে জামিন আবেদন অ্যাফিডেবিট আকারে হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা দুপুর ২টার মধ্যে এ তিন মামলায় জামিন আবেদন করবো।’ 

বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামীকাল সোমবার মামলা তিনটির জামিনের বিষয়ে শুনানি হতে পারে বলেও তিনি জানান।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের