নারিকেলের ভেতর ইয়াবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৮, ২২:৫৮আপডেট : ২৬ মে ২০১৮, ০০:২৪

নারিকেলের ভেতর থেকে উদ্ধার ইয়াবা রাজধানীর আগারগাঁও থেকে ৩ হাজার ৯৭৫ পিস ইয়াবাসহ মো. মোশারফ হোসেন (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-২। সে অভিবন পন্থায় নারিকেলের ভেতর ইয়াবা ট্যাবলেটগুলো চট্টগ্রাম থেকে পাচার করে ঢাকায় নিয়ে আসে। শুক্রবার (২৫ মে) বিকাল সাড়ে ৫টার দিকে মোশারফকে আটক করা হয়।

র‌্যাব-২-এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী কমিশনার (এএসপি) মো. রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘র‌্যাব সদস্যদের দেখে মাদক ব্যবসায়ী মোশারফ আতকে ওঠে এবং দৌড়ে পালানোর চেষ্টা করে। ওই সময় তাকে আটকে ফেলে র‌্যাব সদস্যরা। তার সঙ্গে নারিকেলও ছিল। ওই নারিকেলের গায়ে দাগ দেখে সন্দেহ হলে সেগুলো ভেঙে ভেতর থেকে ১০০টি পলিথিনে পেঁচানো ৩ হাজার ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।’

আটক মোশারফ তিনি বলেন, ‘মাদক পাচারের জন্য মোশারফ অভিনব পন্থায় অবলম্বন করে। যাতে কেউ সন্দেহ করতে না পারে সেজন্য নারিকেলের ছোবরার একটি অংশ কেটে নারিকেলের পানি ফেলে দিয়ে পলিথিনে ইয়াবা ট্যাবলেট পেঁচিয়ে তার ভেতরে ঢোকায়। পরে ওই নারিকেলের কাটা সেই ছোবরা আঠা (গাম) দিয়ে লাগিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসে।’

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, আসামি মোশারফ জিজ্ঞাসাবাদে জানায়, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে রাজধানীতে ইয়াবার চাহিদা বাড়বে। তাই চড়া দামে বেচার জন্য নারিকেলের ভেতরে ইয়াবা ট্যাবলেট ঢাকায় আনে। সে এর আগেও একাধিক চালান রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করেছে বলে জানায়।

মোশারফের বাবার নাম মো. শাহজাহান। ঢাকার আশুলিয়ার বিয়ানীবাজারের কলকাসতী সর্বটেক এলাকার ইউসুফ আলীর বাড়িতে ভাড়া থাকে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

 

/এসজেএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম