কড়াইল ও টিটিপাড়া বস্তিতে অভিযানে আটক ৫২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৮, ২৩:৩৭আপডেট : ২৭ মে ২০১৮, ০১:২৭

আটকদের একাংশ কড়াইল ও টিটিপাড়া বস্তিতে অভিযান চালিয়ে ৫২ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে কড়াইল বস্তি থেকে ৩০ জন ও টিটিপাড়া থেকে ২২ জনকে আটক করা হয়েছে। এছাড়া, দুই বস্তি থেকে ৩০ হাজার পিস ইয়াবা ও এক মণ গাঁজা উদ্ধার করা হয়। শনিবার (২৬ মে) রাত সাড়ে ৮টায় শুরু হওয়া অভিযান শেষ হয় রাত সাড়ে ১০টায়।

ব্রিফ করছেন মনিরুল ইসলাম অভিযান শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অবস্থান রয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।’ অভিযান শেষে টিটিপাড়ায় সাংবাদিকদের তিনি একথা বলেন।

মাদক বিক্রির স্পটে গডফাদাররা থাকে না উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, ‘মাদক বিক্রির স্পটে গডফাদাররা থাকে না। তাদেরকে ধরতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তাদেরকে ধরা হবে। জঙ্গি নির্মূল করতে যেভাবে অভিযান চালানো হয়েছে, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধেও সেরকম অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে। এর মাধ্যমে জঙ্গিবাদের মতো মাদককেও নির্মূল করা হবে।’

/আরজে/এএম/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম