মাদকের গডফাদাররা স্পটে থাকে না: মনিরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৮, ০১:০৮আপডেট : ২৭ মে ২০১৮, ১২:১৬

সাংবাদিকদের ব্রিফ করছেন মনিরুল ইসলাম ‘মাদক বিক্রির স্পটে গডফাদাররা থাকে না। তাদের ধরতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তাদের ধরা হবে।’  শনিবার (২৬ মে) রাতে রাজধানীর কড়াইল ও টিটিপাড়া বস্তিতে অভিযান শেষে সাংবাদিকদের এ কথা বলেছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

এ অভিযানে কড়াইল ও টিটিপাড়া বস্তি থেকে ৫২ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে কড়াইল বস্তি থেকে ৩০ জন ও টিটিপাড়া থেকে ২২ জনকে আটক করা হয়। এছাড়া, দুই বস্তি থেকে ৩০ হাজার পিস ইয়াবা ও একমণ গাঁজা উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৬ মে) রাত সাড়ে ৮টায় শুরু হওয়া অভিযান শেষ হয় রাত সাড়ে ১০টায়।

অভিযান শেষে টিটিপাড়ায় মনিরুল ইসলাম বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অবস্থান রয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।’

কড়াইল ও টিটিপাড়া বস্তি থেকে উদ্ধার করা বিভিন্ন মাদক দ্রব্য

মাদক বিক্রির স্পটে গডফাদাররা থাকে না উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, ‘মাদক বিক্রির স্পটে গডফাদাররা থাকে না। তাদের ধরতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তাদের ধরা হবে। জঙ্গি নির্মূল করতে যেভাবে অভিযান চালানো হয়েছে, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধেও সেরকম অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে। এর মাধ্যমে জঙ্গিবাদের মতো মাদককেও নির্মূল করা হবে।’

আরও পড়ুন: কড়াইল ও টিটিপাড়া বস্তিতে অভিযানে আটক ৫২

 

/আরজে/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান