ভাটারা থানার তিন পুলিশসহ চারজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৮, ১৫:৫২আপডেট : ০৫ জুন ২০১৮, ১৬:২৪

আদালত রাজধানীর ভাটারা থানার তিন পুলিশ ও এক আনসার সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন মাকসুদা বেগম নামে এক চা দোকানি।

মঙ্গলবার (৫ জুন) ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপুর আদালতে মামলাটি দায়ের করেন তিনি। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা ও আদেশের জন্য রাখেন।

মামলার আসামিরা হলেন—রাজধানীর ভাটারা থানার উপ-পরিদর্শক হাসান মাসুদ, কনস্টেবল জাকির (ড্রাইভার), একই থানার অজ্ঞাতনামা এক কনস্টেবল ও একজন আনসার সদস্য।

আদালতের বেঞ্চ সহকারী আজমত  হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, বারিধারার ‘জে’ ব্লকের ২০ নম্বর রোডে মাকসুদা বেগমের চা ও পান-সিগারেটের দোকান রয়েছে। গত ৩০ মে আসামিরা বাদীর দোকানে গিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। বাদী তা দিতে অস্বীকার করলে আসামিরা তার দোকানে ভাঙচুর করে। তারা দোকানে থাকা আনুমানিক ছয় হাজার টাকার মালামালের ক্ষতি করে।

মামলার সাক্ষী বাবুল ইসলাম রাজু ফটোসাংবাদিক পরিচয় দিয়ে দোকানের মালামাল নষ্ট করার কারণ জানতে চাইলে আসামিরা জানায়, ‘চাঁদার ১০ হাজার টাকা না দিলে, যারা বাদীর পক্ষ নেবেন, সবাইকে ধরে নিয়ে মাদকের মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। আসামিরা ক্রসফায়ারে দেওয়ারও হুমকি দেয়।

/টিএইচ/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম