বিআইডব্লিউটিসি’র ঈদ স্পেশাল সার্ভিস শুরু বুধবার

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ জুন ২০১৮, ১৮:০০আপডেট : ১২ জুন ২০১৮, ১৮:১০

লঞ্চ (ফাইল ছবি)

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে আগামীকাল বুধবার (১৩ জুন) থেকে স্পেশাল সার্ভিস শুরু করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। রাষ্ট্রীয় এ সংস্থার ৪টি নিয়মিত জাহাজের সঙ্গে আরও ২টি যুক্ত হয়ে মোট ৬টি জাহাজ চালু থাকবে। বিশেষ এ নৌসার্ভিস চলবে ২৪ জুন পর্যন্ত। তবে যাত্রীর চাপ বেশি থাকলে সময় আরও বাড়ানো হবে।

বরিশাল বিআইডব্লিউটিসি’র সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ‘বুধবার ঢাকা থেকে পিএস মাহসুদ জাহাজ ছাড়বে সন্ধ্যা সাড়ে ৬টায় ও লেপচা ছাড়বে সন্ধ্যা ৭টায়। এর মধ্যে মাহসুদ যাবে খুলনা পর্যন্ত এবং লেপচা যাবে মোরলগঞ্জ পর্যন্ত। এছাড়া জাহাজ টার্ন, মধুমতি, এমভি বাঙালি ও অষ্ট্রিচ এবারের ঈদে যাত্রী পরিবহন করবে। ঈদে ঘরে ফেরা মানুষদের শতভাগ যাত্রীসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।’

তিনি আরও বলেন, ‘ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি লাঘবে জাহাজের ৫০ ভাগ টিকিটের আবেদন ১৫ রমজান থেকে অনলাইনে দেওয়া হয়েছে। এসব জাহাজ বরিশাল-ঢাকা-চাঁদপুর, ঝালকাঠি, পিরোজপুর, হুলারহাট ও মোরলগঞ্জ রুটে চলাচল করবে।’ সরকারের সংস্থা হওয়ায় জাহাজের ভাড়া বৃদ্ধির কোনও কারণ নেই বলেও জানান আবুল কালাম আজাদ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বরিশাল অঞ্চলের অভ্যন্তরীণ নৌ-রুটে বিআইডব্লিউটিসি’র ৫টি সি-ট্রাক নিয়মিত চলাচল করবে। এগুলো হলো- বরিশাল-মজু চৌধুরীর হাট রুটে খিজির-৮, ইলিশা-মজু চৌধুরীর হাট সুকান্ত বাবু, খিজির-৫ চলাচল করবে। খিজির-৭ এর সংস্কার কাজ চলছে। এছাড়া মনপুরা থেকে শশিগঞ্জ রুটে শেখ কামাল সি-ট্রাক যাত্রী পরিবহন করবে।

সূত্র: বাসস

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি