সুমন জাহিদের লাশের ময়নাতদন্ত সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০১৮, ১৬:৪৮আপডেট : ১৪ জুন ২০১৮, ১৮:১২

সুমন জাহিদ

শহীদ বুদ্ধিজীবী সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুন) বিকালে ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহামুদ সাংবাদিকদের জানান, ময়নাতদন্তের রিপোর্টের আলোকে বলা যায়, তার শরীর থেকে মাথা আলাদা হয়ে গেছে। ধারণা করছি, ট্রেনে কাঁটা পড়ে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা লাশের ভিসেরা পরীক্ষার জন্য পাঠিয়েছি। এই পরীক্ষাগুলোর রিপোর্ট হাতে আসলে আরও স্পষ্ট হবো কীভাবে তার মৃত্যু হয়েছে।’

তার শরীরে অন্য কোনও আঘাতের চিহ্ন আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডা. সোহেল মাহমুদ বলেন, ‘তার মাথা, পিঠ ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এগুলো ট্রেন দুর্ঘটনার কারণে হতে পারে বলে আমারা ধারণা করছি।’

উল্লেখ্য, হস্পতিবার (১৪ জুন) সকালে খিলগাঁওয়ের বাগিচা মসজিদ সংলগ্ন রেললাইনের পাশ থেকে শহীদ বুদ্ধিজীবী সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদের (৫২) দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করা হয়।সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

/এসজেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম