সাজার মামলায় খালেদা জিয়ার আপিল নিষ্পত্তিতে সময় বৃদ্ধির পথ খোলা রইলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৮, ১১:০৩আপডেট : ১২ জুলাই ২০১৮, ১১:০৯

সুপ্রিম কোর্ট জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার আপিল আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করা সংক্রান্ত আপিল বিভাগের আদেশের বিরুদ্ধে করা রিভিউ আবেদন স্ট্যান্ড ওভার (মুলতবি) রেখেছেন আপিল বিভাগ। তবে ৩১ জুলাইয়ের মধ্যে আপিল নিষ্পত্তি শেষ না হলে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আপিল শুনানির সময় বৃদ্ধির আবেদন জানানোর সুযোগ রয়েছে বলে জানিয়েছেন আদালত। এর ফলে খালেদা জিয়ার আপিল নিষ্পত্তিতে সময় বৃদ্ধির পথ খোলা রইলো বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

বৃহস্পতিবার (১২ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

আপিল নিষ্পত্তিতে সময় চেয়ে খালেদা জিয়ার রিভিউ আবেদনে আদেশের জন্য দিন নির্ধারিত ছিল আজ বৃহস্পতিবার। আপিল আদালত তার আদেশে বলেন, ‘রিভিউ আবেদনটি পর্যবেক্ষণসহ খারিজ করা হলো। তবে সময় দরকার হলে পরে আসতে পারবেন।’

এসময় অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন আদালতকে বলেন, ‘আবেদনটি খারিজ করলে পরে কীভাবে আপিলে আসবো? মামলাটি খারিজ না করে ওপেন রাখুন।’

তখন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে বলেন, ‘গতকাল পেপারবুক নিয়েও তারা আপত্তি তুলেছেন। এই মামলার এমন কোনও অবস্থা নেই যে তারা (খালেদা জিয়ার আইনজীবীরা) বিশৃঙ্খলা করেননি।’

এরপর আপিল বিভাগের বিচারপতিরা নিজেদের মধ্যে আলাপ করে পুনরায় আদেশ দেন। আদালত তার আদেশে বলেন, ‘আগামী ৩১ জুলাই পর্যন্ত রিভিউ আবেদনটি স্ট্যান্ড ওভার রাখা হলো। তবে ৩১ জুলাইয়ের মধ্যে হাইকোর্টে আপিল নিষ্পত্তি না হলে পরে সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে।’   

এর আগে গত ৯ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করা সংক্রান্ত আপিল বিভাগের আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শেষ হয়। এরপর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ বিষয়ে রায়ের জন্য বৃহস্পতিবার (১২ জুলাই) রায়ের দিন নির্ধারণ করেছিলেন। কিন্তু রায় ঘোষণা না করে আদালত মামলাটি মুলতবি রাখেন।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার পর থেকে নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

আরও পড়ুন- দিল্লি বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে লর্ড কার্লাইলকে

 

 

/বিআই/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম