ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২ দিন ছুটি ঘোষণা, পরীক্ষা পেছালো ইন্ডিপেনডেন্টে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৮, ২০:৪৯আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ২০:৪৯

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২ দিন ছুটি ঘোষণা, পরীক্ষা পেছালো ইন্ডিপেনডেন্টে

অনিবার্য কারণে রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আগামীকাল মঙ্গলবার ও বুধবার (৭ ও ৮ আগস্ট) ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আরেক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) সামার সেশনের পরীক্ষা পিছিয়ে ঈদুল আজহার পর নেওয়া হয়েছে।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি’র জনসংযোগ কর্মকর্তা এস এম মহিউদ্দীন ছুটির বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনিবার্য কারণবশত এ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দুদিন কোনও ধরনের ক্লাস-পরীক্ষা হবে না। বিশ্ববিদ্যালয়ের সব অভিভাবক ও শিক্ষার্থীদের মোবাইলে মেসেজ দিয়ে জানানো হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নোটিশও দেওয়া হয়েছে।’
ইন্ডিপেডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা খন্দকার আমিনুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত শনিবার বিশ্ববিদ্যালয়টির সামার সেশনের ক্লাস শেষ হয়েছে। পরীক্ষা শুরুর কথা ছিল আগামী বুধবার (৮ আগস্ট) থেকে। কিন্তু এই পরীক্ষা ঈদের পর অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।’
উল্লেখ্য, সোমবার সকালে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে হঠাৎ দুর্বৃত্তরা হামলা চালায়। এতে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছোড়ে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
এ খবর পেয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীরাও রাস্তায় নামে। তারা মিছিল নিয়ে বের হলে বসুন্ধরা আবাসিক এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এতে কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ সদস্য আহত হন।

/আরএআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম