ঢাবির ৬ শিক্ষার্থীকে মারধর, তিনজনকে পুলিশে সোপর্দ

ঢাবি প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৮, ১৪:৫৯আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৫:২৬

ঢাকা বিশ্বদ্যিালয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছয় শিক্ষার্থীকে মারধরের পর তিন শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার (৭ আগস্ট) সকালে ঢাবির ফজলুল হক মুসলিম হলে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার ছাত্ররা হলেন—  গণিত বিভাগের ছাত্র তারিকুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিউটের মশিউর রহমান সাদিক, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের তৃতীয় বর্ষের সাদ্দাম হোসেন, তড়িৎ প্রকৌশল বিভাগের প্রথম বর্ষের ওমর ফারুক, বায়োক্যামেস্ট্রি মোলিকুলার বায়োলজি বিভাগের জাহিদ ও ফিজিক্সের জোবাইদুল হক রনি। এদের মধ্যে তারিকুল, সাদ্দাম, রনিকে পুলিশে দেওয়া হয়েছে। তাদের রাতভর হলের ভেতরে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাবি’র প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে তাদেরকে থানায় দেওয়া হয়েছে। পুলিশকে বলা হয়েছে, যদি তাদের বিরুদ্ধে কোনও সুনির্দিষ্ট প্রমাণ না পায়, তবে যেন তা ছেড়ে দেয়।’
শাহবাগ থানার উপ পরিদর্শক আবুল হাসান বলেন, ‘ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে তিনজনকে থানায় দেওয়া হয়েছে। আমরা তদন্ত করে দেখবো।’ 

/এসআইআর/এপিএইচ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের