শহিদুল আলম হাসপাতাল থেকে ফের ডিবিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৮, ১৪:৫১আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ১৬:৪৬





হাসপাতাল থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে শহিদুল আলমকে প্রখ্যাত আলোকচিত্রী ও দৃক ফটো গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলমকে আদালতের নির্দেশে বিএসএমএমইউতে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে বুধবার (৮ আগস্ট) দুপুর দুইটার দিকে আবারও ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের ডিসি মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
এর আগে বুধবার সকালে শহিদুল আলমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ডিবি কার্যালয় থেকে বিএসএমএমইউ (বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয়)-তে নেওয়া হয়।
বুধবার দৃকের জেনারেল ম্যানেজার এএসএম রেজাউর রহমান জানান, সকাল সাড়ে নয়টায় তারা জানতে পেরেছেন শহিদুল আলমকে বিএসএমএমইউতে আনা হয়েছে। বিএসএমএমইউ’র পঞ্চম তলার ১২ নম্বর কেবিনে তার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা চলছে।
রেজাউর রহমান বলেন, আমরা তার সঙ্গে দেখা করতে চাইলে পুলিশ দেখা করতে দেয়নি। পুলিশ এ বিষয়ে হাসপাতালের পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন। আমরা শহিদুল আলমের সঙ্গে দেখা করতে পারছি না। তার ব্যাপারে পরিষ্কার করে কেউ কিছু বলছেও না।
হাসপাতাল থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে শহিদুল আলমকে এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন কোনও মন্তব্য না করে জানান, ডিএমপি মিডিয়া সেন্টার থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে মঙ্গলবার (৭ আগস্ট) রমনা থানায় তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গ্রেফতার আলোকচিত্রী শহিদুল আলমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে একটি বোর্ড গঠন করে আগামী বৃহস্পতিবার (৯ আগস্ট) সকাল ১০টায় প্রতিবেদন দেওয়ার জন্যও নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি মামলার পরবর্তী শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার (৯ আগস্ট) দিন ধার্য করা হয়েছে।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (৭ আগস্ট) বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
শহিদুল আলমের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় আইসিটি অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৫।
ডিবি (উত্তর) পরিদর্শক মেহেদী হাসান বাদী হয়ে গত সোমবার (৬ আগস্ট) বিকালে রমনা থানায় মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য, রবিবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অজ্ঞাতরা ধানমন্ডির বাসা থেকে তাকে গাড়িতে করে তুলে নিয়ে যায়।
পাঠশালার ভাইস প্রিন্সিপাল তানভীর মুরাদ তপু বাংলা ট্রিবিউনকে বলেন, 'রাত সাড়ে ১০টার দিকে শহিদুল আলমকে ধানমন্ডি ৯/এ সড়কের বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অজ্ঞাত লোকেরা তুলে নিয়ে গেছে।

ছবি: সাজ্জাদ হোসেন। 

 

/এআরআর/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম