শহিদুলকে হাসপাতালে ভর্তি করার মতো কিছু হয়নি: বিএসএমএমইউ পরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৮, ১৬:২৭আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ১৭:২০

হাসপাতাল থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে শহিদুল আলমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ-আল-হারুন বলেছেন, শহিদুল আলমের শারীরিক অবস্থা ভালো। আমাদের মেডিক্যাল বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা করেছে। তাকে হাসপাতালে ভর্তি করার মতো কিছু হয়নি। তিনি যেসব ওষুধপত্র খেতেন, তা-ই চলবে। আমাদের ডাক্তাররা তার ব্যবস্থাপত্র লিখে দিয়েছেন। বুধবার (৮ আগস্ট) বিকাল সাড়ে তিনটার দিকে শহিদুল আলমের স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেন।

পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ-আল-হারুন বলেন,‘এখানে আসার পর শহিদুল আলম হাসছিলেন এবং প্রশ্ন করেন—তাকে কেন হাসপাতালে আনা হয়েছে? তিনি তো ভালো আছেন।’

শহিদুল আলমের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া গেছে কিনা—বাংলা ট্রিবিউনের এমন প্রশ্নের জবাবে বিএসএমএমইউ পরিচালক বলেন, ‘আমাদের মেডিক্যাল বোর্ড এমন কিছু পায়নি এবং তিনি নিজেও এ বিষয়ে ডাক্তারদের কিছু বলেননি। তাকে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিয়ে আবার ফেরত দেওয়া হয়েছে।’

এর আগে বুধবার সকাল ৯টার দিকে আলোকচিত্রী শহিদুল আলমকে বিএসএমএমইউ’তে আনা হয়।

উল্লেখ্য, রবিবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অজ্ঞাত ব্যক্তিরা ধানমন্ডির বাসা থেকে তাকে গাড়িতে করে তুলে নিয়ে যায়। পাঠশালার ভাইস প্রিন্সিপাল তানভীর মুরাদ তপু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে শহিদুল আলমকে ধানমন্ডি ৯/এ সড়কের বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অজ্ঞাত লোকেরা তুলে নিয়ে গেছে।’

ছবি: সাজ্জাদ হোসেন

আরও পড়ুন: শহিদুল আলম হাসপাতাল থেকে ফের ডিবিতে

 

/এআরআর/জেবি/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম