শাহজালালে সৌদিফেরত নারীর আত্মহত্যার চেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৮, ২০:২৩আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ২২:৫৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে ফেরত আসা এক নারী আত্মহত্যার চেষ্টা করেছেন। মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুরে বিমানবন্দরের তিন তলায় টয়লেটে তিনি কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। দ্রুত উদ্ধার করে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

তার নাম রুনা লায়লা (২৪)।  বাবা মৃত আজাহার আলী ও মা জমিলা খাতুন। তারা সাভারের জিরানিতে থাকেন। 

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. তাহমিনা ভূইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই নারী দুপুর ২টার দিকে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। তার সঙ্গে কোনও আত্মীয়-স্বজন ছিল না। তাকে বিমানবন্দরের লোকজন হাসপাতালে নিয়ে আসেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’ পরে ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান তিনি।

রাত ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।
ঢামেকে তাকে নিয়ে আসা শেখ তারিকুল ইসলাম বলেন, ‘মেয়েটি বিমানবন্দরে বাথরুমে কীটনাষক পান করেন। পরে কর্তৃপক্ষের নির্দেশে হাসপাতালে নিয়ে আসি। এখানের চিকিৎসা শেষে তাকে সেইফ হোমে নিয়ে যাবো।’

কীটনাশক পান রুনা লায়লা সাংবাদিকদের বলেন, ‘২০১৬ সালের ১৭ মার্চ সৌদি যাই। সেখান থেকে গত ২৮ জুলাই দেশে আসি। সেদিন আমার লাগেজ পাইনি। সেটা আনার জন্য মঙ্গলবার বিমানবন্দরে যাই। সেখানে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে কোনও লাভ হয়নি। লাগেজটি আর পাইনি। সৌদিতে গিয়ে সেখানে এক বাসায় কাজ করে ৮ মাস বেতন পাইনি। পরে সৌদি বাংলাদেশি অ্যাম্বাসিতে যাই। সেখানে লোকমান নামে এক স্টাফ আমাকে সহযোগিতা করেন। আমাকে বিয়ের কথা বলে বিভিন্নভাবে আমার সঙ্গে প্রতারণা করেন। দৈহিক সম্পর্কও করেন।’
তিনি আরও বলেন, ‘আমার লাগেজটি সেখান থেকে বুকিং দেওয়া হলেও বাংলাদেশে এসে পাইনি। সেখানে প্রায় ৪ লাখ টাকার মালামাল ছিল।’
তিনি আরও বলেন, ‘আমি কীটনাশক পান করেছি। একটি কাগজে লিখে ছিলমাম- আমি যদি মরে যাই, তাহলে আমার মৃত্যুর জন্য দায়ী লোকমান ও গোলামসহ ৩-৪ জন।’

/সিএ/টিওয়াই/এআইবি/এনআই/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক