রাজধানীতেও ‘নো হেলমেট নো পেট্রোল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৯

রংপুরে নো হেলমেট নো পেট্রোল কর্মসূচি দেশের বিভিন্ন জেলায় ‘নো হেলমেট নো পেট্রোল’ কর্মসূচিতে ব্যাপক সাড়া পাওয়ার পর এবার রাজধানী ঢাকাতেও এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এখন থেকে প্রত্যেক মোটরসাইকেল চালক ও আরোহীকে হেলমেট পরতে হবে। হেলমেট না পরলে তাদের কাছে পেট্রোল বা অকটেন বিক্রি করা হবে না। 
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে মাসব্যাপী ট্রাফিক সচেতনতা কর্মসূচি ঘোষণার সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া একথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, ‘ইতোমধ্যে রাজধানীর পেট্রোল পাম্পগুলো এই কার্যক্রম চালু করেছে। তাদের এ বিষয়ে পুলিশ নির্দেশনা দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘মোটরসাইকেলে দুজনের বেশি আরোহী চড়তে পারবে না। কোনও ফুটপাতে মোটরসাইকেল দেখা গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য ট্রাফিক পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
এর আগে, বিভাগীয় নগরী রংপুরে পুলিশ ‘নো হেলমেট নো পেট্রোল’ কর্মসূচি পরীক্ষামূলকভাবে চালু করে পুলিশ।এ কর্মসূচি বাস্তবায়ন করতে নগরীর প্রতিটি পেট্রোল পাম্পে পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলার বেশিরভাগ মানুষ পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান। এই সাফল্যে উদ্বুদ্ধ হয়ে রাজধানীতেও এই কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে ডিএমপি।
এদিকে সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা এড়াতে রাজধানীতে কোনও লেগুনা চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার কারণ এই লেগুনা। তাই এখন থেকে আর কোনও লেগুনা চলবে না। এতদিন যেসব লেগুনা চলছে, তার কোনও রুট পারমিট নেই। সব অবৈধভাবে চলছে, কারও কোনও অনুমতি নেই।’
এছাড়াও রাজধানীতে নিবন্ধন ছাড়া রিকশা চলতে না দেওয়ার ঘোষণাও দিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি বলেছেন, যেসব রিকশার নিবন্ধন আছে শুধু সেগুলোই ঢাকা শহরে চলতে পারবে।
রাজধানীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে দুই সিটি করপোরেশনে ১২১টি বাস স্টপেজ নির্ধারণসহ জাহাঙ্গীর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত মডেল ট্রাফিকিং সিস্টেম চালু করা হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

/এআরআর/এআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম