৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩৫

বাংলাদেশ সরকারি কর্মকমিশন

১৯০৩টি শূন্যপদে নিয়োগের জন্য ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন। এই বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদ/পদগুলোর চূড়ান্ত সুপারিশের সময় সরকারের সর্বশেষ কোটানীতি অনুসরণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন ক্যাডারের সর্বমোট ১৯০৩টি শূন্য পদের জন্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। মোট ৮টি বিভাগে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনকারীরা যে ভাষায় পরীক্ষা দিতে আগ্রহী অনলাইনে ফরম পূরণ করার সময়ে তা উল্লেখ করতে হবে। ৩০ সেপ্টেম্বর থেকে আবেদনপত্র জমাদান শুরু হয়ে চলবে ১৫ নভেম্ববর পর্যন্ত।

কমিশনের চেয়ারম্যান ড.মোহাম্মদ সাদিক বলেন, ‘বর্তমানে কমিশন একসঙ্গে একাধিক বিসিএস পরীক্ষার কার্যক্রম পরিচালনা করছে। এটি চাকরি প্রার্থীদের জন্য উৎসাহব্যঞ্জক এবং এ কারণে বিসিএস নিয়ে তরুণদের মধ্যে আগ্রহ বাড়ছে। তাছাড়া বিসিএস পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত হওয়ায় প্রার্থীরা বিসিএসের প্রস্তুতিতে অধিকতর মনোনিবেশ করছে। পাশাপাশি ২০১০ সালের বিধি মোতাবেক বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হলে ক্যাডার পদ না পেলেও নন-ক্যাডার পদে চাকরির সুযোগ পাচ্ছে।’ 

৪০তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রশাসন ক্যাডারে ২০০টি পদ, পুলিশ ক্যাডারে ৭২টি পদ, পররাষ্ট্র ক্যাডারে ২৫টি পদ, কর ক্যাডারে ২৪টি পদ, শুল্ক ও আবগারি ক্যাডারে ৩২টি পদসহ বিভিন্ন ক্যাডারে সর্বমোট ১৯০৩টি শূন্য পদের জন্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রার্থীকে http//bpsc.teletalk.com.bd  অথবা www.bpsc.gov.bd এর  মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইনে আবেদনপত্র পূরণ করে রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমা দিতে হবে। কমিশনের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য জানা যাবে।

/আরএআর/ এসএসএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের