‘খালেদা জিয়ার বাম হাত বেঁকে গেছে, বাম কাঁধ নাড়াতে পারেন না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৮, ১৫:৪৫আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ১৭:২৫

খালেদা জিয়া (ফাইল ছবি) রিউমাটো আর্থ্রাইটিস রোগে আক্রান্ত হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাম হাত বেঁকে গেছে এবং তিনি বাম কাঁধ নাড়াতে পারেন না বলে জানিয়েছেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান ড. এম এ জলিল।

এ ব্যাপারে ডা. জলিল বলেন, ‘৩০ বছর ধরে খালেদা জিয়া এই রোগে ভুগছেন। রোগটির নাম রিউমাটো আর্থ্রাইটিস। এই রোগ কন্ট্রোলে না রাখার কারণে তার বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়েছে। তার বাম হাত বেঁকে গেছে, বাম কাঁধ নাড়াতে পারেন না, হাত ঝিম ঝিম করে। তার ঘাড়ে ও কোমরে ব্যথা আছে। তার বাম হিপজয়েন্টে আর্থ্রাইটিস আছে। তার দুই হাঁটু আগে থেকে রিপ্লেস করা, সেখানে কিছুদিন আগে ফুলে গিয়েছিল। ওষুধ দিয়ে তা ঠিক করা হয়েছে।’

সোমবার (৮ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ড. জলিল।

তিনি আরও বলেন, ‘উনি বিশ বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন। তাকে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য ইনসুলিন দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা নেননি। তার ডায়াবেটিসের কী অবস্থা সেটি আমাদের দেখতে হবে। মাঝখানে তার সুগার কমে হাইপো-ডায়াবেটিস হয়ে গিয়েছিল। তিনি ব্লাডপ্রেসারের ওষুধ খাচ্ছেন। মাঝখানে কিছু দিন আগে তার জ্বর হয়েছিল। সেটা এখন নাই। তার শরীরের সোডিয়াম কমে গিয়েছিল। ওষুধ দিয়ে সেটা নিয়ন্ত্রণে আনা হয়েছে।’

খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতির ব্যাপারে ডাক্তারদের সংবাদ সম্মেলন

প্রেস ব্রিফিংয়ের সময় খালেদার জিয়ার অসুখের ব্যাপারে বাংলায় ব্যাখ্যা করে বলতে বলা হলে ড. জলিল বলেন, ‘এটি এক ধরনের বাত, গিঁটে গিঁটে ব্যথা। এর চিকিৎসা না হলে ঘাড়ে-মাজা-কোমরে ব্যথা হয়। এর চিকিৎসা একটি চলমান প্রক্রিয়া।’

খালেদা জিয়াকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে কিনা এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উনার ফিজিওথেরাপি শুরু করে দেবো।’ প্রেস ব্রিফিংয়ে খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের চারজন সদস্যই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শনিবার (৬ অক্টোবর) বিকালে খালেদা জিয়াকে আদালতের নির্দেশে কারাগার থেকে এনে বিএসএমএমইউয়ে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে ৬১২ নম্বর কেবিনে আছেন।


আরও খবর: খালেদা জিয়ার চিকিৎসা শুরু করতে দুই সপ্তাহ লাগবে: মেডিক্যাল বোর্ড

 

 

/টিওয়াই/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম