উত্তরায় গ্যাসের লাইন লিকেজ হয়ে আগুন, দগ্ধ ৮

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৮, ০৭:৩২আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ০৭:৪৪

আগুন রাজধানীর উত্তরার ব্যাপারি পাড়ায় একটি তৃতীয় তলার ভবনের নিচতলায় গ্যাসের লাইন লিকেজ হয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে এক শিশু ও চার নারীসহ আটজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- শিশু আব্দুল্লাহ, আঞ্জু, উর্নি,আফরোজা, পূর্ণিমা, আজিজুল, সাগর, ও ডাব্লিউ। এদের মধ্যে অধিকাংশই পোশাক শ্রমিক।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গ্যাস লাইন লিকেজ হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা দগ্ধ আটজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, দগ্ধরা বার্ন ইউনিটে চিকিৎসাধীন। এদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর।

/এআইবি/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের