৪৪ লাখ টাকা ও ফেনসিডিলসহ চট্টগ্রামের জেলার আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৮, ১৯:২০আপডেট : ২৬ অক্টোবর ২০১৮, ২০:২৪

আটক জেলার নগদ ৪৪ লাখ ৪৩ হাজার টাকা ও ১২ বোতল ফেনসিডিলসহ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে আটক করেছে ভৈরব রেলওয়ে পুলিশ। শুক্রবার দুপুরে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস থেকে তাকে আটক করা হয়।

ভৈরব রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, চট্টগ্রাম থেকে একজন মাদক ব্যবসায়ী বিজয় এক্সপ্রেসে উঠছে। ওই তথ্যের ভিত্তিতে আমরা ট্রেন থেকে একজনকে আটক করি। তার ব্যাগ থেকে ১২ বোতল ফেনসিডিল ও ৪৪ লাখ ৪৩ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়াও এক কোটি ৩০ লাখ টাকার বিভিন্ন ব্যাংকের চেক এবং দুই কোটি টাকার এফডিআরসহ আরও বিভিন্ন ধরনের কাগজপত্র পেয়েছি।’

উদ্ধার করা চেক আটক ব্যক্তির পরিচয় সম্পর্কে আব্দুল মজিদ বলেন, ‘আটকের পর আমাদের কাছে তিনি পরিচয় দেন চট্টগ্রামের জেলার। পরবর্তীতে তার পরিচয় নিশ্চিত করে জানতে পারি উনার নাম সোহেল রানা বিশ্বাস। তিনি চট্টগ্রাম জেলা কারাগারের জেলার।’

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও মানিলন্ডারিং আইনে পৃথক দুটি মামলা হচ্ছে। তিনি টাকা নিয়ে ময়মনসিংহে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন বলে জানান ভৈরব রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ।

/আরজে/এআরআর/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান