৪৮ ঘণ্টার কর্মবিরত চলবে: ওসমান আলী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৮, ২০:২৫আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ২০:৩১

পরিবহন ধর্মঘটে মহাখালী বাস টার্মিনালের চিত্র

পূর্ব ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত সারাদেশে আহ্বান করা ৪৮ ঘণ্টার কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। রবিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ফেডারেশন নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন।
ওসমান আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা কর্মবিরতি ডেকেছি। কিন্তু আপনারা (সাংবাদিকরা) একে ধর্মঘট বানিয়ে দিয়েছেন। যে যেভাবেই বলুক না কেন আগামী ৪৮ ঘণ্টার কর্মবিরতি নির্দিষ্ট সময় মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চলবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই কর্মসূচি বাড়ানো বা প্রত্যাহার করার কোনও সিদ্ধান্ত হয়নি।’
৪৮ ঘণ্টা শেষে নতুন কোনও কর্মসূচি দেওয়া হবে কিনা জানতে চাইলে এই শ্রমিক নেতা বলেন, ‘সেটি নির্ভর করছে সরকারের ওপর। সরকার যদি আমাদের দাবি পূরণের ব্যাপারে আন্তরিক হয় তাহলে নতুন কর্মসূচি দেওয়া বা না দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে।’

আরও পড়ুন:  ধর্মঘটের নামে নৈরাজ্য

/এসএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম