গেন্ডারিয়ায় কাপড়ের ব্যাগ থেকে নবজাতক উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৮, ১১:৫৮আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ১২:২০

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল রাজধানীর গেন্ডারিয়া থানার স্বামীবাগ এলাকার একটি বাসার সামনে কাপড়ের ব্যাগ থেকে একটি নবজাতককে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ নভেম্বর) ভোরে ওই এলাকার বাসিন্দা রুমানা আক্তার (স্কুল শিক্ষিকা) শিশুটিকে বাসার সামনে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। পরে তিনি স্থানীয় এক নারীর সহযোগিতায় শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।   

স্থানীয়রা জানান, ভোরের দিকে স্বামীবাগের ওই বাসার সামনে একজন নারী ও একজন পুরুষ ঘোরাঘুরি করছিলেন। ধারণা করা হচ্ছে, তারা হয়তো শিশুটিকে ওখানে ফেলে রেখে যান। রুমানা আক্তার নামে এক নারী তার বাসার সামনে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। পরে ওই ব্যাগের মধ্যে শিশুটিকে দেখতে পেয়ে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।

কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে রুমানা আক্তার জানান, শিশুটির শরীরিক অব্স্থা ভালো নয়।

এসআই বাচ্চু মিয়া বলেন, ‘এ ব্যাপারে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

/এবিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক