ইশতেহার ঘোষণার আগে সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ ঘোষণার দাবি

ঢাবি প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৮, ১৪:৪৬আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ১৫:১৬

ইশতেহার ঘোষণার আগে সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ ঘোষণার দাবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারের আগেই সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ ঘোষণা করে প্রজ্ঞাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। আর তা বাস্তবায়ন না করলে আন্দোলনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

রবিবার (২৫ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সাংবাদিক সমিতিতে (ডুজা) আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এসব জানিয়েছে পরিষদের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ যুগ্ম-আহ্বায়ক নাসরিন সুমি। লিখিত বক্তব্যে বলা হয়েছে, চাকরিতে আবেদনের বয়স ৩৫ করার জন্য জনপ্রশাসন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি কর্তৃক জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরিত সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণার পূর্বেই ৩৫ এর প্রজ্ঞাপন না দেওয়া হলে শিগগিরই কঠোর আন্দোলনে ডাক দেবো আমরা।

এসময় তারা চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার পক্ষে বিভিন্ন যৌক্তিকতা পেশ করেন তারা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক মো. ইমতিয়াজ হোসেন, যুগ্ম-আহ্বায়ক এম এ আলী, ইমরান চৌধুরী, নাদীয়া সুলতানা, শ্রাবণ আহমেদ, ফুয়াদ আলম সহ প্রমুখ।

/এএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান