ছাত্রীর আত্মহত্যার ঘটনায় শিক্ষক জিনাত আরাকে কর্মবিরতিতে পাঠিয়ে শোকজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৮, ১৫:৪৬আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২২:৪৯

অরিত্রি অধিকারী। ভিকারুননেসা নূন স্কুলের নবম শ্রেণির এই শিক্ষার্থী আজ অভিমানে আত্মহত্যা করেছেন। (ছবি: ফোকাস বাংলা)

নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর ‘আত্মহত্যার’ ঘটনায়  শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির মুখে ভিকারুননিসা নুন স্কুল ও কলেজের মূল ক্যাম্পাসের প্রভাতী শাখার প্রধান জিনাত আরাকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে পাঠানো হয়েছে। এছাড়াও কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়েও তাকে শোকজ করা হয়েছে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) বেলা ৩ টার দিকে গভর্নিং বডির চেয়ারম্যান গোলাম আশরাফ তালুকদার বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, শিক্ষার্থী শিক্ষক জিনাত আরাকে শোকজ করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি কর্মবিরতিতে থাকবেন।

এ বিষয়ে প্রিন্সিপাল নাজনীন ফেরদাউস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যেহেতু তার (জিন্নাত আরা) বিরুদ্ধে অভিযোগ তাই তাকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়ে কর্মবিরতিতে পাঠানো হয়েছে। তদন্ত চলাকালীন সময় তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে শান্তিনগরের নিজ বাসা থেকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর (১৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থীর পরিবারের দাবি, অরিত্রীর বিরুদ্ধে ফাইনাল পরীক্ষায় নকলের অভিযোগ তুলে তার বাবাকে ডেকে পাঠায় স্কুল কর্তৃপক্ষ। পরে অরিত্রীর বাবাকে জানানো হয় তার মেয়েকে টিসি দেওয়া হবে। এ সময় প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল অরিত্রীর সামনে তার বাবাকে অপমান করেন। এ ঘটনায় সে আত্মহত্যা করেছে। পরে সোমবার সন্ধ্যায় প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) নাজনীন ফেরদাউস ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে অরিত্রীর পরিবারকে সান্ত্বনা দিতে যান। এ সময় অরিত্রীর স্বজনরা উত্তেজিত হয়ে তার ওপর চড়াও হন। এ সময় তিনি টিসি দেওয়ার বিষয়টি অস্বীকার করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ পড়ুন:

 
 
 
 
 
 
 
 
 

 

 

/এআরআর/টিএন/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক