মিরপুরে সুদের কারবারি সেন্টু গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৮, ১১:৩৯আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১২:১৪

শামসুজ্জামান সেন্টু মিরপুরের সুদের কারবারি শামসুজ্জামান সেন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর দারুসসালাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

মিরপুর, দারুস সালাম, শাহ আলী ও পল্লবী থানায় দায়ের হওয়া বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকা সেন্টুকে গ্রেফতারের বিষয়টি শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন মিয়া একথা জানিয়েছেন। বুধবার (১৯ ডিসেম্বর) মোহাম্মদ সালাউদ্দিন মিয়া জানান, সেন্টুর বিরুদ্ধে বিভিন্ন থানায় রাষ্ট্রদ্রোহ, নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। এছাড়া সুদের ব্যবসা, জাল-জালিয়াতি, প্রতারণার অভিযোগও আছে তার বিরুদ্ধে।

প্রসঙ্গত, দারুসসালাম থানার স্থায়ী বাসিন্দা শামসুজ্জামান সেন্টুর উত্থান আশির দশেকর মাঝামাঝি সময়ে। স্থানীয় বাসিন্দা হওয়ার সূত্রধরে ১৯৮৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত গাবতলি বাস টার্মিনালের নিয়ন্ত্রণ করতেন তিনি। বাস মালিক মালিক সমিতির নেতাও ছিলেন সেন্টু। তাকে নিয়ে বাংলা ট্রিবিউনে 'সুদের ফাঁদে জীবন' শীর্ষক একটি সিরিজ প্রকাশিত হচ্ছে। প্রতিবেদন প্রকাশের পর পুলিশ তৎপর হয় এবং তাকে গ্রেফতার করে।

চাঁদাবাজি, অস্ত্রবাজি আর সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সেন্টু দীর্ঘদিন ধরা-ছোঁয়ার বাইরেই ছিলেন। আশির দশকে শুরু করা তার সুদের ব্যবসার ফাদে নিঃস্ব হয়েছে অসংখ্য মানুষ। প্রতারণার শিকার ব্যক্তিদের অভিযোগ প্রধানমন্ত্রীর দফতর, দুর্নীতি দমন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দফতরসহ বিভিন্ন সরকারি দফতের নথিভুক্ত হয়েছে।

/ডিএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক