স্বাস্থ্য অধিদফতরের ১১টি খাতে দুর্নীতি খুঁজে পেয়েছে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৯, ১৮:৫২আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ১৮:৫৪

দুদক

স্বাস্থ্য অধিদফতরের ১১টি খাতে অনিয়ম-দুর্নীতি হচ্ছে। এসব বন্ধে ২৫ দফা সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে ১১টি খাত ও ২৫ দফা সুপারিশ নিয়ে তৈরি প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে জমা দিয়েছে দুদক। এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক উপস্থিত ছিলেন। প্রতিবেদন জমা দেন দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান। 

১১টি খাতের অনিয়ম-দুর্নীতির মধ্যে রয়েছে— কেনাকাটা, নিয়োগ, পদোন্নতি, বদলি, পদায়ন, চিকিৎসা সেবা,  চিকিৎসায় ব্যবহার হওয়া সরঞ্জাম,ওষুধ সরবরাহের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো।

দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান জানান, গত বছর থেকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমনের কাজ স্বল্প পরিসরে শুরু করে দুদক। এর আগে ২০১৭ সালে স্বাস্থ্য অধিদফতরসহ ২৫টি সরকারি প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে ২৫টি টিম গঠন করা হয়। এরইমধ্যে ভূমি, শিক্ষা, জাতীয় রাজস্ব বোর্ড, সড়ক বিভাগসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতির প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। 

প্রতিবেদনে উল্লেখ করা দুর্নীতির খাত ও দুর্নীতি বন্ধের সুপারিশ গুরুত্ব পাবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস মিলেছে বলে জানান দুদক কমিশনার। তিনি বলেন, ‘দুর্নীতি প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। কারণ, প্রতিকার  সময় এবং অর্থের সঙ্গে সংশ্লিষ্ট।’

/ডিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম