বসিলায় উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ায় ছাত্রলীগ নেতা আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২৬আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৪

আসাদুজ্জামান তালুকদার লাবু (ছবি: সংগৃহীত) বুড়িগঙ্গা নদীর বসিলা অংশে একটি খাল উদ্ধার অভিযানে বাধা দেওয়ায় আসাদুজ্জামান তালুকদার লাবু নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বসিলা আমিন মোমিন হাউজিং এলাকায় বিআইডাব্লিউটি এর উচ্ছেদ অভিযানের সময় এই ঘটনা ঘটে।

আসাদুজ্জামান তালুকদার লাবু মাদারীপুরের কালকিনি পৌর ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি। 

‌প্রত্যক্ষদর্শীরা জানান, উচ্ছেদ অভিযান চলার সময় তালুকদার নামে এক ‍যুবক বাধা দেওয়ার চেষ্টা করে। তিনি নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দেন এবং দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তালুকদার ঘটনাস্থলে বাধা দেওয়ার পাশাপাশি আরও পাঁচ-ছয়টি মোটরসাইকেলে চড়ে কয়েকজন যুবক আমিন মোমিন হাউজিংয়ের গেটে অবস্থান করছিল। সরকারি কাজে বাধা দেওয়ায় ঘটনাস্থলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তালুকদারকে আটক করা হয়। পরে তাকে আটক করার পর গেট থাকা যুবকরা সড়ে যায়। আসাদুজ্জামান তালুকদার লাবু (ছবি: সংগৃহীত)

‌নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার দুপুর একটার দিকে অভিযান শুরু করি। এসময় একজন যুবক এসে কাজে বাধা দেন এবং দায়িত্বে থাকা কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তাকে আটক করে রাখা হয়েছে। অভিযান শেষে জিজ্ঞাসাবাদ করে ব্যবস্থা নেওয়া হবে।’

/‌আরজে/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম