এসএসসির ফল পরিবর্তনের ‘নিশ্চয়তাদানকারী’ ৪ জন আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০৬

উদ্ধারকৃত ল্যাপটপ, স্মার্টফোন ও চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কম্পিউটার হ্যাকিংয়ের সঙ্গে সম্পৃক্ত চারজনকে আটক করেছে গোয়েন্দা ও অপরাধ তথ্য (উত্তর) বিভাগের একটি টিম। এ সময় আসামিদের কাছ থেকে ল্যাপটপ, স্মার্টফোন ও চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটককৃতরা ভুয়া প্রশ্নপত্র ফাঁস ও হ্যাকিংয়ের মাধ্যমে ফল পরিবর্তনের নিশ্চয়তা দিয়ে টাকা আদায় করতো।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে আটক আসামিদের নাম জানা যায়নি।

গোয়েন্দা ও অপরাধ তথ্য (উত্তর) বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, এই চারজনই হ্যাকার। এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস করে সেগুলো বিক্রি করতো। পাশাপাশি তারা শিক্ষা বোর্ডের সার্ভার হ্যাক করে এসএসসি পরীক্ষার ফল পরিবর্তন করে দেওয়ার নিশ্চয়তা দিয়ে টাকা আদায় করতো।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, এ বিষয়ে বুধবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

/এসজেএ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম