কমান্ডো অভিযানে ‘বিমান ছিনতাইকারী’ নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০১:০৩

চট্টগ্রাম বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সন্দেহভাজন বিমান ছিনতাইকারী কমান্ডো অভিযানে নিহত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার (চট্টগ্রাম) মেজর জেনারেল এস এম মতিউর রহমান এ তথ্য জানিয়েছেন। তার নাম মাহাদী বলে জানা গেছে। 

এর আগে এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহবুবুর রহমান জানিয়েছিলেন, ‘ সংকটের সমাধান হয়ে গেছে। গুলিবিদ্ধ একজনকে আটক করা হয়েছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।’

বিমান যাত্রীদের উদ্ধার তৎপরতা

বিমানবন্দরের এডিসি আরিফিন জুয়েল জানিয়েছেন, সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। বিমানের সব যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

বিমানবাহিনীর পক্ষ থেকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংয়ে সাংবাদিকদের জানানো হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি আত্মসমর্পণ করেছে। তাকে বিমান থেকে ধরে আনা হচ্ছে।

বিমান যাত্রীদের উদ্ধার তৎপরতা

এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক খুদেবার্তায় এ তথ্য জানিয়েছে।

/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম