নিরাপত্তা নিয়ে গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখা হবে: বেবিচক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৯আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৮

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জরুরি অবতরণ করা উড়োজাহাজ ঢাকায় বিমানবন্দরের নিরাপত্তা বলয় পেরিয়ে অস্ত্রসহ কীভাবে বিমানে উঠেছে ওই দুর্বৃত্ত এ প্রশ্নের জবাবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল নাঈম হাসান বলেছেন, ‘বিমানবন্দরের নিরাপত্তা বলয় পেরিয়ে অস্ত্র নিয়ে ভেতরে যাওয়া সম্ভব না, তারপরও কীভাবে গেল সেটি তদন্ত করার বিষয়। আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখবো। নিরাপত্তা নিয়ে কারও গাফিলতি ছিল কিনা সেটা খতিয়ে দেখা হবে।’ এ ঘটনার তদন্ত করতে কমিটি করা হবে বলে জানান তিনি।
বেবিচক চেয়ারম্যান বলেন, ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ৮০০ উড়োজাহাজে ১৩৪ জন যাত্রী ছিল। ‘বিমান ছিনতাই চেষ্টাকারী’ হাইজ্যাকারের কাছে একটি পিস্তল ছিল এবং শরীরে বোমাসদৃশ তার জড়ানো ছিল। বিমানটি বিকেল ৫টা ৪১ মিনিটি চট্টগ্রামে অবতরণ করে। হাইজ্যাকার মাহাদী তার স্ত্রী সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য দাবি জানায়। তবে সেই হাইজ্যাকার কোনও যাত্রী বা ক্রুকে জিম্মি করেনি। শেষ মুহূর্তে বিমানের কেবিন ক্রু সাগর ভেতরে ছিলেন, পরে তিনিও বের হয়ে আসেন।
তিনি আরও বলেন, ‘এ ঘটনার পর প্রধানমন্ত্রীকে জানানো হয়, তিনি দিকনির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। বিমানবাহিনী, সেনা বাহিনীসহ অন্যান্য বাহিনী পদক্ষেপ নেয়। সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে অপারেশন শুরু হয়ে ৭ টা ২৫ মিনিটে শেষ হয়। পরবর্তীতে বিমান থেকে আহত অবস্থায় হাইজ্যাকারকে সরিয়ে আনা হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’
ঘটনা প্রসঙ্গে নাঈম হাসান বলেন, সাধারণত ছিনতাইকারীরা যাত্রী বা কেবিন ক্রদের জিম্মি করে। এ ঘটনায় কাউকে জিম্মি করা হয়নি।

/সিএ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান