ডাকসু নির্বাচনে ‘স্বাধিকার স্বতন্ত্র পরিষদ’ প্যানেল ঘোষণা

ঢাবি প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২৬আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৩

‘স্বাধিকার স্বতন্ত্র প্যানেল’ ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘স্বাধিকার স্বতন্ত্র পরিষদ’ নামে একটি নতুন প্যানেল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করা হয়।
এই প্যানেলের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ‘নিপীড়নবিরোধী’ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে। ২৫টি পদের মধ্যে ৮টি পদে প্রার্থী ঘোষণা করে প্যানেলটি। সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়।
এই প্যানেলের অপর প্রার্থীরা হলেন, সহ-সাধারণ সম্পাদক আবু রায়হান, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জুলযাবাদাইন সাদমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মালিহা সুলতানা, কমন রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক রোমান উদ্দিন, ক্রীড়া সম্পাদক মো. মেহেদি হাসান খান পাভেল, ছাত্র পরিবহন সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা সম্পাদক মেহেদী ইসলাম সোহাগ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো.পনিচুজ্জামান সাচ্চু।
সংবাদ সম্মেলনে বক্তব্য পড়ে শোনান প্যানেলের সহ-সাধারণ সম্পাদক আবু রায়হান। প্রসঙ্গত, আগামী ১১ মার্চ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা ভোটগ্রহণ চলবে।

আরও পড়ুন: ডাকসু নির্বাচন ১১ মার্চ

/ওআর/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের