প্রার্থিতা ফিরে পেলেন প্রগতিশীল ছাত্রজোটের বেনজির

ঢাবি প্রতিনিধি
০১ মার্চ ২০১৯, ১৭:৩৯আপডেট : ০১ মার্চ ২০১৯, ১৭:৪১

ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস পদে প্রার্থিতা ফিরে পেয়েছেন প্রগতিশীল ছাত্রজোটের উম্মে হাবিবা বেনজির। শুক্রবার (১ মার্চ) বিকালে বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ ড. শবনম জাহান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত প্রাথমিক প্রার্থী তালিকাতে তার নাম বাদ পড়ে। পরে তিনি প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেন। গত সোমবার (২৫ ফেব্রুয়ারি)বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই জোটের পক্ষ থেকে লিটন নন্দীকে ভিপি এবং উম্মে হাবিবা বেনজিরকে জিএস করে প্যানেল ঘোষণা করা হয়।
উম্মে হাবিবা বেনজির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি প্রার্থিতা ফিরে পেয়েছি। এ খবর হলের রিটার্নিং অফিসার কামরুন নাহার আমাকে জানিয়েছেন।’
বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ ড. শবনম জাহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেনজির প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর আগে তিনি আবেদন করেছিলেন।’
বেনজির ২০১০-২০১১ শিক্ষাবর্ষে পরিসংখ্যান বিভাগে ভর্তি হন। ২০১৪ সালে তিনি স্নাতক পাস করেন। ডাকসু নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য তিনি সমাজকল্যাণ ও গবেষণা বিভাগে ‘স্পেশাল মাস্টার্স’ কোর্সে ভর্তি হন। রবিবার (২৪ ফেব্রুয়ারি) তিনি ভর্তির কাজ শেষ করেন। এর আগে ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। সেখানে তার নাম না আসায় প্রাথমিক তালিকাতে তিনি বাদ পড়েন।

/এনআই/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে