নির্দেশনা না মেনে বিদ্যালয় খোলা রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
৩০ এপ্রিল ২০২৪, ১৮:০৯আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৮:১৭

নির্দেশনার পরও তাপপ্রবাহের মধ্যে যারা বিদ্যালয় খোলা রাখছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তাপপ্রবাহের কারণে অঞ্চলভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৯ এপ্রিল) ঢাকাসহ ৫ জেলা এবং মঙ্গলবার (৩০ এপ্রিল) ২৭ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেওয়া হয়। সরকারি এসব সিদ্ধান্ত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল।  

কিন্তু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান শিশুদের স্কুলে যেতে বাধ্য করেছে। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘এটা বড় চ্যালেঞ্জ। কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠান মানছে না আমরা দেখবো। নির্দেশনা দেওয়ার পরও যারা বিদ্যালয় খোলা রেখেছে, যেসব জেলায় তাপমাত্রা অত্যধিক সেসব বিদ্যালয়ের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেবো।’

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি