উপাচার্য দেখা না দিলে অবস্থান ছাড়বেন না আন্দোলনকারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৯, ১৫:৩৮আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১৫:৩৮

উপাচার্য ভবনের সামনে আন্দোলনকারীদের অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পুনর্নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন নির্বাচনে অংশ নেওয়া পাঁচ প্যানেলের প্রতিনিধি ও শিক্ষার্থীরা। সোমবার দুপুর সাড়ে ১২টায় তারা উপাচার্য কার্যালয়ের সামনে এসে অবস্থান নেন। এরপর পাঁচ প্যানেলের প্রতিনিধিরা উপচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সঙ্গে দেখা করতে চাইলে গেট বন্ধ করে দেওয়া হয়। এরপর তারা গেটের বাইরেই বসে পড়েন। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জিএস প্রার্থী উম্মে হাবিবা বেনজির জানান, উপাচার্য আমাদের সঙ্গে কথা না বললে আমরা অবস্থান ছাড়বো না।

এর আগে ভিসি কার্যালয়ে অবস্থান নিয়ে বেনজির বলেন, ‘আমাদের অবস্থান চলবে, আমাদের নেতৃবৃন্দ কথা বলবে। ডাকসু নির্বাচনে অনিয়মের দায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের। এই দায় তাদেরকে নিতে হবে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সারাদেশের সামনে লজ্জাজনক পরিস্থিতিতে ফেলেছেন। ফলে তাদেরকে দায় নিয়ে তাদের পদ থেকে সরে যেতে হবে।’

স্বতন্ত্র জিএস প্রার্থী এ.আর.এম আসিফুর রহমান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কারচুপির প্রমাণ চাইছে, এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে। সারা বাংলাদেশের মানুষ, যারা সেদিন ভোট দিতে এসেছিল তারা সবাই জানে সেদিন কি হয়েছিল। সেখানে প্রমাণ দেওয়ার কিছু নাই। আমাদের আন্দোলন চলবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।’

এদিকে কর্মসূচিতে উপস্থিত নেই প্রগতিশীল ছাত্রজোট থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী লিটন নন্দী এবং বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ও ভিপি নুরুল হক নুর।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল বাতিল এবং পুনঃতফসিল ঘোষণাসহ পাঁচ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিলেন প্রগতিশীল ছাত্র জোট, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ, স্বতন্ত্র জোট ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদসহ পাঁচ প্যানেলের প্রতিনিধিরা। প্যানেলগুলোর দাবির মধ্যে রয়েছে- জালিয়াতির ডাকসু নির্বাচন বাতিল, পুনঃতফসিল ঘোষণা, ভিসির পদত্যাগ দাবি, মিথ্যা মামলা প্রত্যাহার, হামলাকারীদের শাস্তি প্রদান।

 

/এসও/টিটি/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম