এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় দুর্যোগ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৯, ১৯:৫৫আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১৯:৫৫

এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় দুর্যোগ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফজলুর রহমানকে প্রধান করে ৮ সদস্য বিশিষ্ট এই কমিটি করা হয়। কমিটিতে মন্ত্রণালয়ের আরও একজন অতিরিক্ত সচিব, পুলিশ, ফায়ার সার্ভিস, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা জেলা প্রশাসন, বুয়েট ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে একজন করে সদস্য থাকছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত এফ আর টাওয়ারের পাশে হোটেল সেরিনার লবিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রতিবেদনে যার গাফেলতি উঠে আসবে, তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

ওই স্থানে একটির সঙ্গে আরেকটি লাগোয়া ভবনের প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজউকের গাফেলতি থাকলেও ব্যবস্থা নেওয়া হবে।’  

এর আগে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হুসাইন সাংবাদিকদের জানান, ভবনের ৮ম থেকে ১১তলা পর্যন্ত চারটি ফ্লোর পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেতরে উদ্ধার কাজ ও বিভিন্ন ত্রুটি খুঁজে দেখা হচ্ছে। এই উদ্ধার কাজ আগামী কাল সকাল পর্যন্ত চলবে।

তিনি আরও বলেন, ‘আগুন লাগার কারণ ও ভবনে অগ্নিনির্বাচন ব্যবস্থার কী কী ত্রুটি ছিল, সেটি আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারব। এজন্য আমাদের ফায়ার সার্ভিসের আলাদা তদন্ত কমিটি করা হয়েছে।’

এসজেএ /এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম