আহত ফায়ারম্যান সোহেলকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৯, ২০:৫০আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ০০:২৩

ফায়ারম্যান সোহেল রানা বনানীর এফআর টাওয়ারের আগুনে আটকে পড়াদের উদ্ধার কাজের সময় গুরুতর আহত ফায়ারম্যান সোহেল রানাকে সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। তিনি এর আগে সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার রাতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ঢাকা অঞ্চলের উপ-পরিচালক (অপারেশন) দেবাশীষ বর্ধন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে একটি এয়ার অ্যাম্বুলেন্স যোগে গুরুতর আহত ফায়ারম্যান সোহেল রানার উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সোহলে রানাকে দেখাশোনার জন্য ফতুল্লা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রায়হানুল আশরাফকে সঙ্গে পাঠানো হয়েছে।’

জনগণের সেবায় নিজের জীবন বাজি রেখে উদ্ধারকাজে নিয়োজিত থাকা ফায়ারম্যান সোহেল রানার দ্রুত সুস্থতার জন্য দেশের সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবার এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের সদস্যরা।

উপ-পরিচালক দেবাশীষ বর্ধন বলেন, ‘ফায়ারম্যান সোহেল রানা যাতে আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসেন এবং আবারও কর্মস্থলে যোগ দিয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারেন, সেজন্য দেশবাশীর কাছে দোয়া চাই।’

সন্ধ্যায় ফায়ারম্যান সোহেল রানাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হুসাইন, পরিচালক প্রশাসন ও অর্থ) হাবিবুর রহমান ও উপ-পরিচালক (অপারেশন) দেবাশীষ বর্ধন।

 

/এসজেএ/এনএল/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম