বিজিএমইএ ভবন থেকে মালামাল সরিয়ে নিতে ফের সুযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৯, ১৩:৩৫আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১৫:৪৬

বিজিএমইএ ভবন

রাজধানীর হাতিরঝিলের একাংশে গড়ে ওঠা তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ ভবনের মালামাল সরিয়ে নিতে ফের সময় দিয়েছে রাজউক। ভবনে অবস্থানরত অফিস মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজউক এ সময় দেয়। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকাল তিনটার মধ্যে মালামাল সরিয়ে নিতে বলা হয়েছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান প্রকৌশলী ও হাতিরঝিল প্রকল্প পরিচালক এএসএম রায়হানুল ফেরদৌস বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন। এর আগে গত মঙ্গলবার (১৬ এপ্রিল) দিনভর ভবনটির মালামাল সরিয়ে নিতে সুযোগ দেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভবনটি সিলগালা করে রাজউক।

মালপত্র সরিয়ে নিতে ভবনের তালা খুলে দেওয়া হয়েছে

রায়হানুল ফেরদৌস বলেন, গত মঙ্গলবার মালপত্র সরিয়ে নেওয়ার পরও কিছু প্রতিষ্ঠানের মালপত্র থেকে গেছে বিজিএমইএ ভবনে। সেগুলো সরিয়ে নেওয়ার সুযোগ দিতেই আজ (বৃহস্পতিবার) বিজিএমইএ ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো বিকাল ৩টা পর্যন্ত তাদের মালামাল সরিয়ে নিতে পারবে। 

/এসএস/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম