হাইকোর্টে থাকা জাহালম সংক্রান্ত মামলার কার্যক্রম আপিলে স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৯, ১৯:০২আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১৯:০২

জাহালম ঋণ জালিয়াতির ২৬ মামলার ‘ভুল আসামি’ হয়ে কারাভোগ করা টাঙ্গাইলের জাহালমের বিষয়ে স্বতঃপ্রণোদিত (সুয়োমুটো) হয়ে জারি করা হাইকোর্টের রুলের কার্যক্রম আগামী ১৩ মে পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে ওইদিন (১৩ মে) মামলাটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন নির্ধারণ রাখা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২৩ এপ্রিল) চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামানের আদালত এ আদেশ দেন।
আদালতে দুদকের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। পরে তিনি বলেন, জাহালমের বিষয়ে হাইকোর্টের যে বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুল দিয়েছিলেন, সে বেঞ্চের দুদক সংক্রান্ত মামলা শুনানি করার এখতিয়ার নাই। দুদকের মামলার শুনানির জন্য আলাদা বেঞ্চ রয়েছে। আমরা আপিল বিভাগে এ সংক্রান্ত একটি নজির দেখিয়েছি। সে নজিরে আছে, হাইকোর্টের একটি নিয়মিত বেঞ্চ একজনকে জামিন দিয়েছিল, যা পরে বাতিল করেছিল আপিল বিভাগ। তাই সে নজির আমলে নিয়ে চেম্বার আদালত হাইকোর্টে থাকা জাহালমের মামলার কার্যক্রম ১৩ মে পর্যন্ত স্থগিত করেছেন।
এর আগে একটি জাতীয় দৈনিকে ৩৩ মামলায় ‘ভুল’ আসামি জেলে ‘স্যার, আমি জাহালম, সালেক না...’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাস গুপ্ত। এরপর এ বিষয়ে ব্যাখ্যা দিতে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা, মামলার বাদীসহ চারজনকে তলব করেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ।
এরপর গত ৩ ফেব্রুয়ারি সংশ্লিষ্টরা হাজির হলে হাইকোর্ট জাহালমকে মুক্তির নির্দেশ দেন এবং এ বিষয়ে রুল জারি করেন। একইসঙ্গে দুদকের কাছে ঘটনার বিষয়ে হলফনামা আকারে জানতে চান আদালত।

এর ধারাবাহিকতায় হাইকোর্ট গত ১৭ এপ্রিল জাহালম কাণ্ডে কে বা কারা দায়ী তা দেখার জন্য এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদন চান। পাশাপাশি জাহালম প্রশ্নে ব্যাংক ঋণ জালিয়াতির মামলার এফআইআর, চার্জশিট, সম্পূরক চার্জশিট এবং সব ব্যাংকের এ সংক্রান্ত নথিপত্র দাখিল করতে দুদককে নির্দেশ দিয়েছিলেন। এরপর আদালত আগামী ২ মে মামলার পরবর্তী আদেশের দিন নির্ধারণ রাখেন।

/বিআই/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম