শাহজালালে এক কেজি সোনার বারসহ আটক ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৯, ১৭:৩০আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১৭:৩২

পুলিশ হেফাজতে সোনার বারসহ এরফানুল ইসলাম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০টি সোনার বারসহ (এক কেজি) একজন আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। শুক্রবার (২৬ এপ্রিল) বিকাল তিনটার সময় বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের পার্কিং এলাকা থেকে মো. এরফানুল ইসলামকে (৪২) আটক করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার  (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন এ তথ্য জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মো. এরফানুল ইসলাম (৪২) শুক্রবার আড়াইটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাই্ন্সের বিজি ০২৩৬ ফ্লাইটে সিলেট থেকে ঢাকায় আসেন। ঢাকায় ফ্লাইট অবতরণের পর বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল পার হয়ে ট্যাক্সি ক্যাবে ওঠার সময় তাকে আটক  করে বিমানবন্দর আর্মড পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি তার পায়ুপথে সোনার বার থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তিনি বিশেষ প্রক্রিয়ায় পায়ুপথ থেকে সোনার বারগুলো বের করে দেন। জব্দ করা প্রতিটি সোনার বারের  ওজন ১০ তোলা। ১০টি বারের মোট ওজন এক কেজি ১৬০ গ্রাম।

অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন বলেন, ‘আটক এরফান চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার বারদুনা গ্রামের মৃত নবী হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালানবিরোধী ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম