চাঁদপুরে অগ্নিদগ্ধ দিপীকার মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০১৯, ২২:৩৯আপডেট : ০৩ মে ২০১৯, ২২:৪২

দিপীকা চাঁদপুরের হাজীগঞ্জে আগুনে দগ্ধ গৃহবধূ দিপীকা আর্চায্য (২৬) মারা গেছেন। শুক্রবার (৩ মে)  সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে তিনি মারা যান।

ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ময়নাতদন্তের জন্য দিপীকার মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।’

দিপীকার বড় ভাই অরবিন্দ আচার্য্য বাংলা ট্রিবিউনকে জানান, তাদের বাড়ি নরসিংদীর মাদবদীতে। তার বোনের শ্বশুরবাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে। বাবা রঞ্জিত আর্চায্য। ৯ বছর আগে বিপুলের সঙ্গে দিপীকার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। সংসারে তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। বিপুল মাদক সেবন করতো এবং নিজেই বিক্রি করতো। মূলত এসব বিষয় প্রতিবাদ করতে গেলেই বিভিন্ন সময় দিপীকা নির্যাতনের শিকার হতো।

অরবিন্দ আচার্য্য  অভিযোগ করেন, বিপুলের ভাবির সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি দিপীকার চোখে ধরা পড়ে। দিপীকা তার শাশুড়িকে জানান। বিপুল দিপীকাকে এ বিষয়টি বাইরে বলতে নিষেধ করে। এসব বিষয় নিয়েই পরিকল্পিতভাবে বিপুলের পরিবারের সবাই মিলে তার বোনকে হত্যা করেছে।

৩০ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জে এ ঘটনা ঘটে। দগ্ধ দিপীকাকে প্রথমে চাঁদপুরের স্থানীয় একটি হাসপাতালে ও পরদিন চাঁদপুর থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করানো হয়। তার শরীরের ৯২ শতাংশ দগ্ধ ছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।

 

/এআইবি/এসজেএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি