৩ মাসে ওয়াসার হটলাইনে দূষিত পানির ২৯২টি অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৯, ০৬:৫১আপডেট : ১৬ মে ২০১৯, ০৭:২৩

ওয়াসা আদালতের নির্দেশ অনুসারে ওয়াসার দূষিত পানির বিষয়ে হাইকোর্টে একটি প্রতিবেদন দাখিল করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (এলজিআরডি) স্থানীয় সরকার বিভাগ। ওই প্রতিবেদনে বিগত তিন মাসে ঢাকা ওয়াসার হটলাইন নম্বরে (১৬১৬২) দূষিত পানির বিষয়ে ২৯২ জন গ্রাহক অভিযোগ করেছেন বলে তথ্য উঠে এসেছে।

বুধবার (১৫ মে) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ওই প্রতিবেদন দাখিল করা হয় বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। তিনি বলেন, ‘প্রতিবেদনটি  বৃহস্পতিবার (১৬ মে) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে দাখিল করা হবে।’

এদিকে ওয়াসার দূষিত পানি পরীক্ষা করতে কতো খরচ হবে তা বুধবারের (১৫ মে) মধ্যে জানাতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সে আদেশ অনুসারে মন্ত্রণালয়ের পাঠানো প্রতিবেদনে ওয়াসার তিনটি ল্যাবে পানি পরীক্ষা করা হবে এবং এক হাজার ৬৪টি নমুনা পরীক্ষায় খরচ বাবদ ৭৫ লাখ ৬১ হাজার ৫০০ টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়াও ওয়াসার হটলাইনে বিগত তিন মাসে রাজধানীর ২৯২টি বাসা থেকে পানি দূষিত বলে ফোন করে গ্রাহকরা অভিযোগ করেছেন বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

পরে এ মামলার রিটকারী আইনজীবী তানভীর আহমেদ বাংলা ট্রিবিউনকে জানান, ‘আজ (বুধবার) আদালতে প্রতিবেদন দাখিল করে শুনানি হওয়ার দিন নির্ধারণ ছিলো। কিন্তু ওয়াসার আইনজীবী নিজস্ব কাজে কোর্টের বাইরে থাকায় আজ শুনানি হয়নি। তবে আগামীকাল মামলার শুনানির জন্য দিন নির্ধারণ রেখেছেন আদালত।’

প্রসঙ্গত, ২০১৮ সালের ১১ অক্টোবর বিশ্বব্যাংক একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, দেশের সাড়ে সাত কোটি মানুষ অনিরাপদ উৎসের পানি পান করে। ৪১ শতাংশ পানির নিরাপদ উৎসগুলোতে রয়েছে ক্ষতিকর ব্যাকটেরিয়া। ১৩ শতাংশ পানিতে রয়েছে আর্সেনিক। পাইপের মাধ্যমে সরবরাহ করা পানিতে এই ব্যাকটেরিয়ার উপস্থিতি সবচেয়ে বেশি, প্রায় ৮২ শতাংশ। ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে পত্র-পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। পরে সে প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী তানভীর আহমেদ।

এরপর ওই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৬ নভেম্বর রাজধানী ঢাকায় পাইপের মাধ্যমে সরবরাহকৃত ওয়াসার পানি পরীক্ষার জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করতে নির্দেশ দেন হাইকোর্ট। এছাড়াও কমিটিকে পানি পরীক্ষা করে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন।

/বিআই/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম