‘ভুল দুদিকেই হয়েছে’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ জুন ২০১৯, ০১:১৫আপডেট : ০৭ জুন ২০১৯, ০১:১৮

বিমান বাংলাদেশ এয়ার লাইন্স ‘আমার ধারণা, ভুল দুদিকেই হয়েছে। ইমিগ্রেশন কর্মকর্তারা চেক করেননি পাসপোর্ট আছে কিনা। অন্যদিকে, যার পাসপোর্ট সঙ্গে রাখার কথা তিনিও খেয়াল করেননি। তবে এ বিষয়ে আসল কারণ তদন্তের পর জানা যাবে।’  বলেছেন বেসামরিক বিমান ও পর্যটন সচিব মো. মহিবুল হক। পাসপোর্ট না থাকার কারণে কাতার এয়ারপোর্টে ইমিগ্রেশন কর্মকর্তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন ফজল মাহমুদকে আটকে দেওয়া প্রসঙ্গে তিনি একথা বলেন।

বৃহস্পতিবার (৬ জুন) একাত্তর টেলিভিশনের সংবাদ পর্যালোচনা ভিত্তিক টক শো ‘একাত্তর জার্নাল’-এ অডিও কনফারেন্সে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন ডিবিসি টেলিভিশনের সম্পাদক জায়েদুল আহসান পিন্টু ও চিকিৎসক নুজহাত চৌধুরী।

ইতোপূর্বেও এ ধরনের ঘটনা ঘটেছে উল্লেখ করে সাংবাদিক জায়েদুল আহসান পিন্টু জানতে চান– এ বিষয়ে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেবেন হবে কিনা? জবাবে মহিবুল হক বলেন, ‘আমি মনে করি যে যতটুকু অপরাধ করে, তার ওই পরিমাণ শাস্তি হওয়া উচিত। আমরা মন্ত্রণালয় থেকে শাস্তির বিষয়টি নিশ্চিত করবো।’  

প্রসঙ্গত, বুধবার (৫ জুন) রাতে দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে পাসপোর্ট না থাকার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন ফজল মাহমুদকে আটকে দেওয়া হয়।  কাতার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের পাইলট হিসেবে তিনি সেখানে গিয়েছিলেন।

পাইলটরা বিমান নিয়ে বিশ্বের নানা বিমানবন্দরে গেলেও অনেক সময় সেসব দেশের অভ্যন্তরে তাদের প্রবেশ করতে হয় না। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের নিয়ম অনুসারে, পাইলটরা জেনারেল ডিক্লেয়ারেশনের কপি সঙ্গে নিয়ে ভ্রমণ করেন। জেনারেল ডিক্লেয়ারেশনের কপি ছাড়াও পাসপোর্ট সঙ্গে রাখতে হয় তাদের।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম